1 Answers

পরিবারের ভাঙনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় পরিবারের শিশুরা। যেসব পরিবারে বাবা মায়ের মধ্যে বিচ্ছেদের কারণে ভাঙন হয় সেসব পরিবারের সন্তানেরা হতাশাগ্রস্ত হয়। বিবাহ বিচ্ছেদের কারণে শিশু যদি বাবা অথবা মা যে কোনো একজনের কাছে থাকে তবে বাবা অথবা মাকে হারানোর ভয়ে তারা শঙ্কিত থাকে।

সিয়ামের মায়ের নতুন কর্মক্ষেত্রে যোগদানের পর তাদের পরিবারে গভীর সংকট সৃষ্টি হয়। ঝগড়া, বিবাদ ও কলহের পর সিয়ামের বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। এই বিবাহ বিচ্ছেদের পর তাদের পরিবারে ভাঙন দেখা দিবে যা তার জীবনে ক্ষতিকর প্রভাব ফেলবে। এতে সিয়াম বাবা- মার আক্রমণাত্মক ও মারমুখী আচরণ অনুকরণ করে আক্রমণাত্মক, মারমুখী, আবশ্বাসী ও অনির্ভরযোগ্য হয়ে ওঠে।

বিবাহ বিচ্ছেদের কারণে সিয়াম যদি বাবা অথবা মা যেকোনো একজনের কাছে থাকে তবে বাবা অথবা মাকে হারানোর ভয়ে সে শঙ্কিত থাকবে। স্কুলের বন্ধুদের ঠাট্টা মসকরা এড়ানোর জন্য সে ঘরকুনো ও অন্তর্মুখী হয়ে উঠবে। অর্থনৈতিক সংকট দেখা দিবে। দুটো পরিবারে পৃথক খরচের জন্য সিয়ামের ভরণ-পোষণে আর্থিক সংকট দেখা দিবে। তার অনেক শখ ও অভ্যাস ত্যাগ করতে হবে। সিয়ামের শারীরিক বর্ধন ব্যাহত হবে। পরে সে হতাশাগ্রস্ত হবে। দেখা যায়, পরিবারের ভাঙনের কারণে পরিবারের প্রত্যেকটি সদস্য কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য পারিবারিক বন্ধন অটুট রাখা পরিবারের প্রত্যেকটি সদস্যের অবশ্য কর্তব্য।

5 views

Related Questions