1 Answers

শিশুকাল থেকে মানুষ পরিবারে বেড়ে ওঠে। পরিবারই একমাত্র কেন্দ্রস্থল যেখানে স্নেহ, মায়া-মমতা, ভালোবাসা ইত্যাদি লাভ করা যায়। যার মাধ্যমে পরিবারিক বন্ধন অটুট রাখা যায়।

পরিবারের সদস্যদের সাথে দূরত্ব সৃষ্টি হওয়ায় সুমন বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সুমনের এই সিদ্ধান্তের ফলে পরিবারে ভাঙন দেখা দিবে। এতে সুমন ও তার পরিবার হতাশা ও দ্বন্দ্বে ভুগবে। হতাশা থেকে সুমন অনৈতিক কাজ বা নেশাও করতে পারে। পারিবারিক ভাঙনে সুমনের পরিবারের বয়স্কদের সাথে শিশুরাও ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় পরিবারে বিশৃঙ্খলার ফলে বয়স্কদের ওপর অন্যান্য সদস্যদের মনোযোগ কম থাকে। এতে তারা অসহায় বোধ করে।

পারিবারিক ভাঙন সুমনকে পরনির্ভরশীল, দায়িত্বহীন ও উদাসীন করে তুলতে পারে। সে পরিবারের সদস্যদের প্রতি স্বার্থপর, হিংসাত্মক ও আক্রমণাত্মক আচরণ করতে পারে। বাড়ি ছাড়ার সিদ্ধান্ত সুমনকে শারীরিক, মানসিক, সামাজিক, আবেগিক ও নৈতিক বিকাশে চরমভাবে ব্যাহত করবে। আর এর ক্ষতিকর প্রভাব পড়বে সমাজের ওপর।

4 views

Related Questions