1 Answers
আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। আরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো হলো বিশেষ যুক্তিবাক্য। এ ' যুক্তিবাক্যগুলোর ব্যক্ত্যর্থ কম। অন্যদিকে আরোহ অনুমানের সিদ্ধান্ত হলো সার্বিক যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্যের ব্যক্ত্যর্থ হলো বেশি। এজন্য বলা হয়, আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। এ অনুমানে, আমরা বিশেষ থেকে সার্বিকে, অল্প থেকে সমগ্রে গমন করি। এ অনুমানের গতি ঊর্ধ্বমুখী। আমরা কাদের, আনোয়ার, সবুজকে' মারা যেতে দেখেছি, আরও অনেক মানুষের মারা যাবার কথা জানি। এ পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে আমরা সার্বিক বাক্য প্রতিষ্ঠা করি 'সকল মানুষ হয় মরণশীল'। আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষ থেকে সার্বিক গমনের একটি প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত পাওয়া যায়। কাদের আনোর সবুজ এর মৃত্যু দেখেছি, • কিন্তু এই তিনজনের মৃত্যুর অভিজ্ঞতা থেকে আমরা সার্বিক সিদ্ধান্তে গমন করছি। আরোহ অনুমানে এটিই হলো প্রক্রিয়া। সেখানে সিদ্ধান্ত সর্বদা আশ্রয়বাক্য থেকে ব্যাপক হবে, যা বিশেষ অভিজ্ঞতার মাধ্যমে সমগ্রে পৌছাতে সাহায্য করে। অর্থাৎ আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বক্ষেত্রেই আশ্রয়বাক্য থেকে ব্যাপক হয়।