1 Answers
'তাহলে তো আমাকেও একদিন মরতে হবে' এই বাক্যের মাধ্যমে রহমান সাহেব আরোহ অনুমানের দৃষ্টান্ত উপস্থাপন করেন। আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে ব্যাপকতর হয়ে থাকে। যেমন : রাসেল মরণশীল, সুহেল মরণশীল। অতএব, সকল মানুষ মরণশীল। এটি আরোহ অনুমানের একটি দৃষ্টান্ত। এখানে সিদ্ধান্তটির ব্যাপকতা আশ্রয়বাক্যের ব্যাপকতা থেকে বেশি। আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। আরোহ অনুমানের সিদ্ধান্তকে আশ্রয়বাক্যগুলো সুনিশ্চিতভাবে প্রমাণ করতে পারে না। আরোহ অনুমানের বেলায় আশ্রয়বাক্য সত্য হলেও সিদ্ধান্ত মিথ্যা হতে পারে। আরোহ অনুমানের বেলায় আশ্রয়বাক্যকে স্বীকার করেও সিদ্ধান্তকে অস্বীকার করা যায়। আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য দ্বারা সমর্থিত হলেও প্রমাণিত নয়। আরোহ অনুমান হলো বিশেষ থেকে সার্বিকে উত্তোরণের প্রক্রিয়া। তাই আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী।
পরিশেষে বলা যায়, প্রকৃতির মাঝে প্রায়ই দুর্বোধ্য ঘটনা লক্ষ করা যায়। এরূপ ঘটনাকে সহজবোধ্যরূপে প্রকাশ করতে হলে তাদের কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করে একটি সাধারণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এরূপ কার্যকারণ সম্পর্কবিষয়ক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনেও বিশিষ্ট দৃষ্টান্তসমূহ প্রত্যক্ষ করে একটি সাধারণ বাক্য প্রতিষ্ঠার প্রয়োজনেও আরোহ অনুমানের সাহায্য গ্রহণ করতে হয়। তাই যেকোনো ধরনের সাধারণ সত্য প্রতিষ্ঠার জন্য আরোহ অনুমান অপরিহার্য।