1 Answers

জনাব আসগর নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করাকে দোষণীয় নয় বলে মনে করেন। তার এ বিশ্বাস কুফরের অন্তর্ভুক্ত। কেননা হারামকে হালাল মনে করা কুফর।

নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা সর্বসম্মতিক্রমে হারাম। কারণ তা মানুষের সুস্থ মস্তিষ্ককে বিকৃত করে। এতে জ্ঞান বুদ্ধি লোপ পায়। জনাব আসগর নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা দোষণীয় মনে করেন না। অর্থাৎ তিনি উক্ত হারাম কাজটিকে হালাল বা বৈধ মনে করেন।

আর এমন ধারণা পোষণ করা কুফর। কুফরের অনেক ক্ষতিকর দিক রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য ক্ষতিকর দিক হলো-

১. কুফর মানুষের মধ্যে আল্লাহ, রাসুল ও দীন ইসলামের প্রতি অবাধ্যতার জন্ম দেয়। তাই সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়। 

২. কাফির তার কুপ্রবৃত্তির অনুসরণ করার কারণে পাপাচারে লিপ্ত হয়। ফলে সে নানা অপরাধ ও অপকর্মে জড়িয়ে পড়ে। 

৩. কাফির দুনিয়াকেই সব মনে করে। তাই সে ব্যর্থ হলে হতাশ ও নিরাশ হয়। 

৪. কুফরির কারণে কাফির আল্লাহর অসন্তুষ্টি লাভ করে। যা তার শাস্তিকে অনিবার্য করে তোলে। 

৫. কুফরির চূড়ান্ত ক্ষতি হলো স্থায়ীভাবে জাহান্নাম লাভ। এজন্য আল্লাহ বলেন, 

“যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।” (সূরা আল-বাকারা : ৩৯)

5 views

Related Questions