1 Answers
আফজলের বিশ্বাস কুফরের শামিল।
কুফর হলো ইমানের বিপরীত। ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নাম ইমান। আর এসব বিষয়ে অবিশ্বাস করা হলো কুফর। উদ্দীপকে আফজল ইমান ও ইসলামের মৌলিক বিষয়গুলো বিশ্বাস না করে কুফরি করেছে। আর কুফরির পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফর মানুষের মধ্যে অবাধ্যতা ও অকৃতজ্ঞতার জন্ম দেয়। কুফরের কারণে মানুষ আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। ফলে দুনিয়ার ধন-সম্পদ ও আরাম-আয়েশের লোভে সে নানা রকম অসৎ ও অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। এছাড়া কুফরির কারণে মানুষ চরম হতাশাগ্রস্তভাবে জীবনযাপন করে। কুফরের চূড়ান্ত পরিণতি হলো জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। মহান আল্লাহ বলেন-
وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِأَيْتِنَا أُولَئِكَ أَصْحُبُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
অর্থ : “যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।” (সূরা আল-বাকারা : ৩৯)
পরিশেষে বলা যায়, আফজল যদি কুফরি পরিত্যাগ না করে তাহলে অচিরেই দুনিয়াতে বিভিন্ন অন্যায় কাজে জড়িয়ে পড়বে এবং হতাশাগ্রস্ত জীবনযাপন করবে। অন্যদিকে আখিরাত জীবনেও জাহান্নামের ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে থাকবে।