1 Answers
উদ্দীপকে জনাব 'Y' এর কর্মকান্ডে ওয়াদা ভঙ্গ করার বিষয়টি প্রকাশ পেয়েছে। ইসলামি পরিভাষায় কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তাকে ওয়াদা বলা হয়। ওয়াদা পালন করা আখলাকে হামিদার অন্যতম গুণ।
আল্লাহ তায়ালা বলেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوْا بِالْعُقُودِ
অর্থ: "হে ইমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর।" (সূরা আল-মায়িদা : ১)
উদ্দীপকে জনাব 'Y' ছোট ভাইকে ঘড়ি কিনে দেওয়ার কথা বলেও তা অস্বীকার করেছে, যা কথা দিয়ে কথা না রাখার শামিল। ওয়াদা ভঙ্গের পরিণতি সম্পর্কে মহানবি (স.) বলেন, "যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার দীন নেই।" (মুসনাদে আহমাদ) তাই ওয়াদা ভঙ্গ করা মুনাফিকদের আলামত। ওয়াদা ভঙ্গকারীকে কেউ ভালোবাসে না। কুরআন পাকে আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।"
সুতরাং যে ব্যক্তি দুনিয়াতে ওয়াদা পালন করে না, আখিরাতে সে শাস্তি ভোগ করবে।