জনাব ছমির উদ্দিন যে ইবাদত পালন করেন তা চিহ্নিতপূর্বক এর সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
জনাব ছমির উদ্দিন ইসলামের চতুর্থ রুকন সাওম পালন করেছেন।
আরবি রমযান মাসে রোযা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ। এ ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। আর তাকওয়া অর্জিত হলে পাপ কাজ হতে বিরত থাকা যায়। রমযান মাসেই মুমিনগণ বেশি বেশি দান-সাদকা করেন। সাওমের সামাজিক গুরুত্ব অত্যধিক। সাওম পালনের মাধ্যমে একজন লোক ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে। সমাজের নিরন্ন ও অভাবীদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারে। সাওম (রোযা) পালনকারী ব্যক্তি অন্যায়-অশ্লীল কথাবার্তা পরিহার করে চলে। হানাহানি থেকে দূরে থাকে। ফলে সমাজে শান্তি বিরাজ করে। অধিক সওয়াব পাওয়ার আশায় একে অপরকে সেহেরি ও ইফতার করায় এবং অভাবীকে আর্থিকভাবে সহযোগিতা করে। এতে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং সামাজিক বন্ধন আরও মজবুত ও শক্তিশালী হয়। সুতরাং আল্লাহর নৈকট্য লাভের আশায় এবং সাওমের সামাজিক গুরুত্বের কথা বিবেচনা করে আমাদের সাওম পালন করা উচিত। আমরা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সাওম পালন করব।