1 Answers
জনাব জাহিদের কর্মকান্ড মানবসেবার অন্তর্ভুক্ত।
মানব সেবা বলতে মানুষের সেবা করা পরয্য-সহযোগিতা করা ইত্যাদিকে বোঝায়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করা মানবসেবার আওতাভুক্ত।
উদ্দীপকে জনাব জাহিদ তার কর্মকাণ্ড দ্বারা মানবসেবা করেছেন। আর মানবসেবা দ্বারা মানুষ জীবনে অনেক কল্যাণ লাভ করতে পারে। যেমন- যিনি মানুষের সেবা, সাহায্য-সহযোগিতা করেন, আল্লাহও তাকে সাহায্য ও দয়া করেন। এ সম্পর্কে রাসুলুল্লাহ (স.) বলেন,
ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمُكُمْ مَنْ فِي السَّمَاءِ
অর্থ: "তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।" (তিরমিযি) এছাড়া মানবসেবার প্রতিদান সম্পর্কে রাসুলুল্লাহ (স.) আরও বলেছেন, "কোনো মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তাকে জান্নাতের পোশাক দান করবেন। ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সুস্বাদু ফল দান করবেন।" রাসুলুল্লাহ (স.) আরও বলেছেন, "বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে রত থাকে, ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন।” পরিশেষে বলা যায়, ইসলামে মানবসেবার প্রতিদান বা ফলাফল সীমাহীন। মানবসেবার দ্বারা মানুষ দুনিয়া ও আখিরাতে উভয় জাহানেই আল্লাহর দয়া ও নেয়ামত লাভ করতে পারে।