1 Answers

উদ্দীপকের জনাব জাহিদ সঠিক স্থান নির্বাচনের মাধ্যমেই মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন বলে আমি মনে করি।
আত্মকর্মসংস্থানের জন্য সঠিক স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাজারজাতকরণের সুবিধা ও অবকাঠামোগত সুবিধা আছে এমন জায়গায় সহজেই এর ক্ষেত্র তৈরি করা যায়। সঠিকভাবে স্থান নির্বাচন করা গেলে এ কাজে সহজেই সফল হওয়া যায়।
উদ্দীপকের জনাব জাহিদ স্বল্পপুঁজি নিয়ে পুকুরে মাছ চাষের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। মাছ চাষের মাধ্যমে তিনি অল্প সময়ের মধ্যে স্বাবলম্বী হয়ে ওঠেন।
মাছ চাষের জন্য জনাব জাহিদ জেলা সদরের পাকা রাস্তার পাশের একটি পুকুর নির্বাচন করেন। এটি জেলা সদরের কাছে হওয়ায় এবং পাশেই পাকা রাস্তা থাকায় তিনি মাছ পরিবহনে বেশি সুবিধা লাভ করেন। এছাড়া কম সময়ে তিনি জেলা সদরের বাজারে মাছ সরবরাহ করতে পারেন। পরিবহনে সময় কম লাগায় তাজা মাছই তিনি বাজারে নিয়ে যেতে পারেন। আর বাজারে তাজা মাছের চাহিদাই বেশি থাকে। ফলে ভালো দামে তিনি মাছ বিক্রি করতে পারেন। এভাবে অল্প সময়ের মধ্যেই তিনি সফলতা পান। অতএব, আত্মকর্মসংস্থানের সঠিক স্থান নির্বাচনের কারণেই জনাব জাহিদ মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন।

5 views

Related Questions