মি. শফিয়ার রহমানের ব্যবসায়ের আয় আগের চেয়ে অনেক বেড়ে যাওয়ার কারণটি বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
মি. শফিয়ার রহমানের ব্যবসায়ের আয় আগের থেকে অনেক বেড়ে যাওয়ার অন্যতম কারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া।
কোনো বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এটি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের দক্ষতা বাড়ায়। ফলে তারা কাজের নতুন নতুন কৌশল ও পদ্ধতি ব্যবহার করতে পারেন।
উদ্দীপকের মি. শফিয়ার রহমান লাভজনকভাবেই তার প্রতিষ্ঠানটি পরিচালনা করছিলেন। তবে বেশি লাভের আশায় তিনি তার প্রতিষ্ঠানের দুজন প্রশিক্ষককে উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দেন। প্রশিক্ষণ শেষে দেখা গেল প্রতিষ্ঠানের আয় আগের চেয়ে অনেক বেড়ে গেছে। প্রশিক্ষণ, প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ায়। ফলে মুনাফাও বাড়ে। মি. শফিয়ার রহমান বেশি লাভের জন্য প্রতিষ্ঠানের দুই জন প্রশিক্ষণের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রশিক্ষিত হওয়ায় তারা অধিক দক্ষতার সাথে কাজ করতে পেরেছে। তাদের প্রশিক্ষিত জ্ঞান ও ধারণা ব্যবহার করে তারা প্রতিষ্ঠানের আয় বাড়াতে সহায়তা করেছে।
তাই বলা যায়, মি. শফিয়ার রহমান কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমেই প্রতিষ্ঠানের আয় বাড়িয়েছেন।