1 Answers

আকর্ষণীয় মোড়কিকরণের ফলে রহিমা বেকারির পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে বলে আমি মনে করি।

পণ্যকে বাহ্যিকভাবে আকর্ষণীয় করার জন্য মোড়কজাত বা আবৃত করা হয়। মোড়কিকরণের ফলে পণ্য নষ্ট হওয়া বা ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা পায়। আকর্ষণীয় মোড়কিকরণের ফলে ক্রেতাদের কাছে পণ্যের গ্রহণযোগ্যতা বেড়ে যায়।

উদ্দীপকের রহিমা বেকারি তাদের উৎপাদিত পণ্য আকর্ষণীয় প্যাকেটে আবৃত করে খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এ খুচরা ব্যবসায়ীর কাছ থেকে ক্রেতারা চাহিদা অনুযায়ী পণ্য সংগ্রহ করে। রহিমা বেকারির উৎপাদিত পাউরুটি বাজারের অন্যান্য পাউরুটির মতো একই মানের। কিন্তু প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের চাহিদা অন্য প্রতিষ্ঠানের তুলনায় বাড়ছে।

ভোক্তারা পণ্যের বাহ্যিক মোড়কিকরণের ব্যাপারে সংবেদনশীল হয়। আকর্ষণীয় মোড়ক পণ্যের চাহিদা বাড়ায়। রহিমা বেকারি অন্যান্য প্রতিষ্ঠান থেকে ভিন্নধর্মী মোড়ক ব্যবহার করে। তাই ভোক্তারা পণ্যের প্রতি আকৃষ্ট হচ্ছে ফলে প্রতিষ্ঠানটির আলাদাভাবে প্রচারণার প্রয়োজন হচ্ছে না। তাই আকর্ষণীয় মোড়কিকরণ রহিমা বেকারির পণ্যের চাহিদা বাড়াতে সহায়তা করছে বলে আমি মনে করি।

4 views

Related Questions