1 Answers
প্রমিতকরণ সুষ্ঠুভাবে না করায় বর্তমানে জনাব হাসানের বিক্রি কমে যাচ্ছে বলে আমি মনে করি।
পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ প্রভৃতির ওপর ভিত্তি করে পণ্যমান স্থির করা হলো প্রমিতকরণ। পণ্যের প্রমিতকরণের মাধ্যমে এর মূল্য নির্ধারণ করা সহজ হয়।
উদ্দীপকের জনাব হাসান একজন আম ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে আম সংগ্রহ করেন এবং সংগৃহীত আম শাহজাহানপুর রেলগেটে নিজস্ব দোকানের মাধ্যমে বিক্রি করেন। তিনি বিভিন্ন জাতের আমকে মিশ্রিত করে বিক্রি করায় ক্রেতারা আমের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন। এতে তার বিক্রি কমে যায়। এক্ষেত্রে তিনি প্রমিতকরণের কাজ সম্পাদন করেননি।
জনাব হাসান সংগৃহীত আমগুলোকে জাত বা গুণের ভিত্তিতে বিভক্ত করে প্রমিতকরণের কাজটি করতে পারতেন। এতে পণ্য বিক্রি সহজ ও গতিশীল হতো। তিনি আমগুলোকে আকার অনুযায়ী গ্রেডিং করে বিক্রি করায় ক্রেতারা সহজে ক্রয় সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু জাত অনুযায়ী বিভক্ত করে বিক্রি না করায় তার বিক্রি কমেছে। তিনি মূলত আকার অনুযায়ী ভাগ করে বিক্রি করায় বিভিন্ন জাতের আম একসাথে মিশে গিয়েছে। তার উচিত ছিল আগে আমের মান নির্ধারণ করে তারপর সে অনুযায়ী শ্রেণিবিভাগ করা। সুতরাং, প্রমিতকরণ কাজটি সুষ্ঠুভাবে না করায় জনাব হাসানের বিক্রি কমে গিয়েছে।