সোনিয়া আক্তারের শিশু সাজুর ফতুয়াটি অনুপোযোগী হয়ে পড়ার মূল কারণটি বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
পোশাক তৈরির জন্য কতগুলো পদ্ধতি অনুসরণ করতে হয়। এসকল পদ্ধতি সঠিকভাবে অনুসরণ না করলে পোশাক সুন্দর ও মানানসই হয় না। সোনিয়া আক্তারের শিশু সাজুর ফতুয়াটি এ কারণেই অনুপোযোগী হয়েছে।
সোনিয়া আক্তারের প্রথম ত্রুটি ছিল যে সে কোনো ড্রাফটিং করে নেয়নি। অথচ যেকোনো পোশাক তৈরির প্রথম ধাপ হলো মূল নকশার পরিকল্পনা করে কাপড়ে ড্রাফটিং করা, এরপর কাপড় ছাঁটাই করা। কাপড়কে সঠিক পদ্ধতিতে ভাঁজ করে তার ওপর ড্রাফটিং এর কাগজ রেখে পিন দিয়ে আটকিয়ে নিতে হবে। পরে নকশা অনুযায়ী কাপড় ছাঁটতে হবে। এছাড়া সোনিয়া শিশুটির কাঁধের ও বুকের যে মাপ নেয় তাতেও ত্রুটি ছিল। ৩ বছরের শিশুর ফতুয়ার ক্ষেত্রে কাঁধের মাপের অর্ধেক ও বুকের মাপের ১/৪ অংশের মাপ নিয়ে কাজ করতে হয়। সেলাই করার ক্ষেত্রেও তার ত্রুটি ছিল। সে ফতুয়াটি সেলাই করার সময় পাশে কোনো কাপড় রাখেনি। ফলে কাপড়টি গায়ে ঢুকছিল না এবং তা খুলে ঢিলা করার জন্যও কোনো কাপড় ছিল না।
সুতরাং, ফতুয়া তৈরিতে সঠিক পদ্ধতি অনুসরণ না করায় সাজুর ফতুয়াটি অনুপোযোগী হয়ে পড়ে।