1 Answers
কার্যকলাপের বিচারে উদ্দীপকের রাজু ধার্মিক এবং সাজু অধার্মিক হওয়ায় তাদের পরিণতিও সে অনুযায়ী নির্ধারিত হবে।
ধার্মিকেরা পরকালে শান্তি পায় আর অধার্মিকের পরিণতি ভয়াবহ। কেননা ধার্মিক ব্যক্তির লোেভ, দ্বেষ, মোহ, অহংকার হিংসা ইত্যাদি বিষয়গুলো বিবর্জিত হয়। তিনি সদা সন্তুষ্ট, সদানন্দ, সদা হাস্যময়, সদা প্রফুল্ল, সদা নিষ্কাম কর্মের ধারক। ত্যাগী যার মধ্যে সে পরমাত্মায় লীন হয়ে চিরমুক্তি লাভ করেন। উদ্দীপকের রাজু এ পথের অনুসারী হলেও সাজু তা নয়। তার সবসময় নিজের কথা ভাবা, অন্যের জিনিসের ওপর লোভ করা এবং রাগ দ্বারা তাড়িত হওয়া এটাই প্রমাণ করে যে, তার মাঝে অধার্মিকের বৈশিষ্ট্য বিদ্যমান। কেননা অধার্মিক সর্বদা অতৃপ্ত, কামনা বাসনাযুক্ত, কুকর্মের ধারক, যা তাকে লোভের বশবর্তী করে পাপের দিকে ঠেলে দেয়। যার ফলে মৃত্যু ও নরক যন্ত্রণা ভোগ করতে হয়। ধর্ম নষ্টকারীকে ভগবান বিনাশ করেন। তাই বলা যায়, ধর্ম ধার্মিককে সকল অবস্থায় রক্ষা করে এবং অধার্মিককে ধ্বংস করে। ধার্মিক ইহলোকে শান্তি পান এবং পরলোকে স্বর্গলাভ করেন। কিন্তু অধার্মিকের পরিণতি হয় ভয়াবহ। রাজুও সাজুর কার্যকলাপের পরিণতিও এর অনুরূপ হবে।