1 Answers
সূরা আল-মাউনের শিক্ষার আলোকে বলা যায়, জনাব 'গ'-এর স্ত্রী ভয়াবহ দুর্ভোগের শিকার হবে।
সূরা আল-মাউন পবিত্র কুরআনের ১০৭তম সূরা এবং এ সূরার আয়াত সংখ্যা ৭টি। মহান আল্লাহ এ সূরায় কাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দিয়েছেন এবং এসব ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন।
উদ্দীপকে জনাব 'গ'-এর স্ত্রী তার এক প্রতিবেশীকে একটু লবণ দিয়ে সাহায্য করতে অস্বীকার করেছে। তার এহেন কর্মকাণ্ড সম্পর্কে মহান আল্লাহ সূরা আল-মাউনের ৪নং ও ৭নং আয়াতে যথাক্রমে বলেন, "সুতরাং দুর্ভোগ (ধ্বংস) সেই সালাত আদায়কারীদের এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটছাটো বস্তু অন্যকে দেয় না।” যারা গৃহস্থলির প্রয়োজনী ছোটখাটো কোনো বস্তু দিয়ে সাহায্য করতে চায় না আলোচ্য আয়াতে আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন। এরূপ ব্যক্তিরা আল্লাহর দয়া ও রহমত লাভ করতে পারে না।
পরিশেষে বলা যায়, জনাব 'গ'-এর স্ত্রী তার এহেন কাজের দরুন দুনিয়াতে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। নানা দুর্ভোগের শিকার হবে। পরকালেও তিরস্কৃত হবে।