1 Answers

উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি, পাশের বাসার সখিনা বেগম এক কাপ চিনির জন্য আসলে আরমান সাহেবের স্ত্রী সাজেদা বেগম তাকে ফিরিয়ে দেয়। অন্যদিকে, সাজেদা বেগমের ছেলে সাজ্জাদকে তার বাবা আসরের নামায পড়েছে কি না জিজ্ঞেস করলে, সে পড়ে নি বলে উত্তর দেয়। অথচ তখন মাগরিবের সময় হয়ে গেছে। তাদের কাজগুলো মুমিনের আচরণের মধ্যে পড়ে না। কেননা আল্লাহ তায়ালা সূরা মাউন-এ বলেন, “সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের। যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। যারা লোক দেখানোর জন্য তা করে এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো বস্তু অন্যকে দেয় না।” তাই সূরা মাউন-এর এ আয়াতগুলোর আলোকে আমরা সাজেদা বেগম ও সাজ্জাদ হোসেনের কাজকে নিন্দনীয় কাজ বলে উল্লেখ করতে পারি। উল্লিখিত কাজগুলোর অশুভ পরিণতির ইঙ্গিত উল্লিখিত আয়াতগুলোতে রয়েছে।

4 views

Related Questions