1 Answers
সাজেদা বেগম খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য শুষ্ককরণ পদ্ধতিটি ব্যবহার করেন।
শুষ্ককরণ একটি প্রাচীন পদ্ধতি। এ পদ্ধতিতে খাদ্যদ্রব্যের আর্দ্রতা নিষ্কাশন করে বা পানি শুকিয়ে খাদ্য সংরক্ষণ করা হয়। শুকানোর ফলে খাদ্যদ্রব্যের জীবাণু বৃদ্ধি, ছত্রাক ও এনজাইমের ক্রিয়া প্রতিহত করা সম্ভব হয়।
শুষ্ককরণ পদ্ধতিতে খাদ্য দ্রব্য শুকানোর ফলে খাদ্যের ওজন কমে যায়, তখন অল্প জায়গায় বেশি খাদ্য সংরক্ষণ করা যায়। খাদ্যবস্তুর চামড়া কুঁচকিয়ে যায়। খাদ্যের কচকচে ভাব নষ্ট হয়ে যায়। খাদ্যের টাটকা রসালো ভাব থাকে না। সাধারণত কুল, খেজুর, কিসমিস, মরিচ এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। এছাড়া মাছের শুটকি, মাংস, আলু, মুলা প্রভৃতি রোদে শুকিয়ে রাখা যায়। খাদ্য শুকিয়ে রাখলে পুষ্টিগুণ তেমন নষ্ট হয় না, তবে ভিটামিন 'সি' নষ্ট হয়ে যায়। এভাবেই সাজেদা বেগম শুষ্ককরণ পদ্ধতিতে খাদ্যদ্রব্য সংরক্ষণ করেন।