1 Answers
শিশুদের শিক্ষা দেয়ার ক্ষেত্রে শামীমা বেগম অনুকরণ, শনাক্তকরণ ও প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণ করেন। শিশুরা অনুকরণপ্রিয়, তারা বিভিন্ন কাজে বড়দের অনুকরণ করে যা শিশুরা অনুকরণের মাধ্যমে শেখে। শিশুরা বড়দের অনুকরণ করে ভালো আচরণ, সহযোগিতা ইত্যাদি গুণাবলি শেখে। এছাড়া শিশুরা হাতের লেখা, বিভিন্ন বর্ণ ও শব্দের উচ্চারণ ইত্যাদি বড়দের অনুকরণ করে শেখে।
শামীমা বেগম বিদ্যালয়ে শিশুদের সাথে সুন্দর করে কথা বলেন, তাদের সাথে ভালো আচরণ করেন, প্রয়োজনে সহযোগিতা করেন। শামীমা বেগমের শিক্ষাদানের দ্বিতীয় একটি পদ্ধতি হলো শনাক্তকরণ। এর ফলে শিশুরা পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী নিজের অবস্থান শনাক্ত করতে শেখে এবং সে অনুযায়ী আচরণ করে। শামীমা বেগমের শিক্ষাদানের সর্বশেষ পদ্ধতিটি হলো প্রশিক্ষণ। বিভিন্ন বিষয়ভিত্তিক পড়া, খেলাধুলা ইত্যাদি আয়ত্ত করার জন্য শামীমা বেগম বিদ্যালয়ের শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা দেন। প্রশিক্ষণের ফলে শিশুর আচরণের পরিবর্তন ঘটে। তাই বলা যায়, শিশুদের শিক্ষণের ক্ষেত্রে শামীমা বেগমের প্রয়োগ করা পদ্ধতিগুলো খুবই গুরুত্বপূর্ণ।