1 Answers

বিলকিস বেগমের মেনু পরিকল্পনায় রুচির অভাব রয়েছে। বয়সভেদে রুচির ভিন্নতা দেখা যায়। প্রত্যেক ব্যক্তির খাদ্যের রুচি ভিন্ন হয়। পরিবারের একেক সদস্যের রুচি একেক রকম। কেউ ঝাল খেতে পছন্দ করে। আবার কেউ টক বা মিষ্টি খেতে পছন্দ করে। আবার দুধ ও ডিম অনেকে পছন্দ করেন না। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এ বিষয়টি বেশি লক্ষ করা যায়।

মিসেস বিলকিসের শ্বশুর অসুস্থ। তাই তিনি শ্বশুরের উপযোগী মেনু পরিকল্পনা করেন। কিন্তু তিনি পরিবারের অন্যান্য সদস্যদের রুচির কথা বিবেচনা করেন না। কেননা খাবার অন্য সদস্যের পছন্দ নাও হতে পারে। সেক্ষেত্রে তারা তাদের পছন্দের খাবার খেতে চাইবে। মিসেস বিলকিস তার শ্বশুরের অসুস্থতার কথা বিবেচনা করে পরিবারের সব সদস্যদের জন্য একই খাবার তৈরি করেন। মেনু পরিকল্পনার সময় পরিবারের সকল সদস্যদের রুচি বিবেচনা করতে হয়। তা না হলে মেনু পরিচালনা সঠিক ও গ্রহণযোগ্য হয় না।

4 views

Related Questions