1 Answers
মেনু পরিকল্পনার মাধ্যমে সালেহা বেগম নানা রকম সুবিধা পেতে পারেন।
সালেহা বেগম এক সপ্তাহের বাজার এক সাথে করে রাখেন এবং প্রতিদিন কী কী রান্না করবেন তা আগে থেকেই ঠিক করে রাখেন। অর্থাৎ তিনি এক সপ্তাহের মেনু পরিকল্পনা করে রাখেন। এতে তার কাজের অনেক সুবিধা হয়। মেনু পরিকল্পনার মাধ্যমে তিনি আরও যেসব সুবিধা পেতে পারেন তা নিচে বর্ণনা করা হলো-
i. তার সময়ের অপচয় হবে না।
ii. সঠিক মেনু পরিকল্পনার মাধ্যমে তার পরিবারের সদস্যদের পুষ্টি চাহিদা পূরণ হবে।
iii. ঋতু ও আবহাওয়া অনুযায়ী খাদ্য মেনুতে রাখার কারণে মৌসুমি সবজি ও ফল সম্পর্কে শিশুদের ধারণা হবে।
iv. পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী খাদ্য প্রস্তুত করলে কোনো খাদ্য কম পড়বে না বা খাদ্যের অপচয় হবে না।
v. সবার পছন্দানুযায়ী খাদ্য প্রস্তুত করা যাবে। vi. খাদ্য ক্রয়, প্রস্তুত ও পরিবেশনের কাজ সুষ্ঠু ও সংক্ষিপ্ত হবে।