1 Answers

উপযুক্ত ও সঠিক মেনু পরিকল্পনা আসিফের কাজকে অনেক সহজ, সংক্ষিপ্ত ও সফল করতে সাহায্য করবে।

প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনায় মেনু পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মেনু পরিকল্পনা ছাড়া সুষ্ঠু ও সুন্দরভাবে খাদ্য পরিবেশন করা যায় না।

আসিফ হোটেল দেওয়ার কথা ভাবছেন। এক্ষেত্রে তাকে মেনু পরিকল্পনা করতে হবে। এই মেনু পরিকল্পনা তার কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সাহায্য করবে। মেনু পরিকল্পনা করে আসিফ খাদ্য ক্রয় করলে তার কাজ অনেক সহজ ও সংক্ষিপ্ত হবে। এতে খাদ্যের অপচয় কম হবে। দেশ, জাতি, ধর্ম ইত্যাদির ওপর ভিত্তি করে আসিফ খাদ্য পরিকল্পনা করলে তাতে কারও কোনো আপত্তি থাকবে না। মেনু পরিকল্পনার মাধ্যমে আসিফ রুচিসম্মত খাদ্য প্রস্তুত করতে পারবে। মেনু পরিকল্পনার মাধ্যমে খাদ্য গ্রহণকারীর চাহিদা ও ব্যবস্থাপনার সুবিধার দিকে লক্ষ রাখা হয় বলে খাদ্য প্রস্তুতে কোনো সমস্যা হয় না। মেনু পরিকল্পনার মাধ্যমে আসিফ খাদ্য প্রস্তুত ও পরিবেশনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। সুপরিকল্পিত মেনু পরিকল্পনার মাধ্যমে আসিফ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাদ্য পরিবেশন করতে পারবে।

5 views

Related Questions