1 Answers

মিসেস রুনা গর্ভবতী হওয়ায় তার জন্য সুষম খাদ্য আবশ্যক। সুষম খাদ্যে সবকয়টি খাদ্য উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে এবং পরিবেশনের পরিমাণও ঠিক থাকে। মিসেস রুনা গর্ভবতী হওয়ায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী একদিনের মেনু পরিকল্পনা নিচে দেওয়া হলো-

সকালের নাশতা (৭-৭.৩০টা): পাউরুটি ৩ পিস (মাঝারি), সবজি ১ কাপ (১৫০ মি.লি.), ডিম পোচ ১টি, দুধ ১ কাপ।
মধ্য দুপুর (১০-১১টা): বিস্কুট ২-৪টি, মৌসুমি ফল ১টি (১৫০ গ্রাম)
দুপুরের খাবার (১-১.৩০টা): ভাত ২ কাপ, কলিজা ভুনা/মাছের কারি/মাংসের কারি ২ পিস (৬০ গ্রাম), শাক ভাজি ১/২ কাপ, সবজি ১ কাপ, লেবু ১ টুকরো, ফল ১টি।
বিকেলের নাশতা (৪-৫টা): দুধ/হরলিক্স ১ কাপ, বিস্কুট ৪ পিস/নুডুলস ১ কাপ/সুজি ১ কাপ।
রাতের খাবার (৭.৩০-৮টা): ভাত ২ কাপ, কলিজা/মাছ/মাংস ২ পিস (৬০ গ্রাম), ডাল ১ কাপ, সবজি ১ কাপ, লেবু ১ পিস।
ঘুমানের সময় (১০-১০.৩০টা): দুধ ১ কাপ।
4 views

Related Questions