1 Answers
নবজাতক শিশুর স্বাস্থ্যরক্ষায় যত্নের কোনো বিকল্প নেই। এজন্য ডাক্তার সেতুকে নবজাতকের বিশেষ যত্নের প্রতি সচেতন হতে বলেন। এ লক্ষে সেতুকে নিম্নলিখিত কাজগুলো করতে হবে- নবজাতকের নাভিতে জন্মের পরপর যে কর্ড পড়ানো হয় তা যেন শুষ্ক থাকে এবং নাভি পড়ে যাওয়া পর্যন্ত বিশেষ যত্ন নিতে হবে। নাক, কান, মুখ ও শরীর পরিষ্কার করতে হবে। গরম কাপড় পেঁচিয়ে দেহের তাপমাত্রা রক্ষা করতে হবে। কুসুম গরম পানি দিয়ে তাকে মুছতে হবে। রোগ সংক্রামক থেকে নবজাতককে রক্ষার জন্য মায়ের প্রথম দুধ পান করাতে হবে। পরবর্তীতে শিশুকে মায়ের দুধ সবসময় দিতে হবে।
নবজাতকের ব্যবহার্য সামগ্রী, পোশাক, বিছানা ইত্যাদি পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে। অপরিণত, অপরিপক্ক, কম ওজন, প্রসব আঘাত অথবা জন্ম বৈকল্য নিয়ে জন্মালে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে 'হবে। শিশুকে ২৪ ঘণ্টার ২০ ঘণ্টা অবাধে ঘুমানোর সুযোগ করে দিতে হবে। আলো-বাতাসযুক্ত স্থানে তাকে রাখতে হবে। সর্বোপরি, তার কান্নায় দ্রুত সাড়া দিতে হবে।