1 Answers

মিলি ও নোমান দম্পতি পরিকল্পনার অভাবে বিবাহের প্রথম বছর সন্তান লাভ করে। মিলি অনভিজ্ঞ হওয়ায় সে শিশুটির ঠিকমতো যত্ন নিতে পারে না। পুষ্টির চাহিদা ও সুষম খাদ্য সম্পর্কে জানে না তাই সময়মতো শিশুকে খাওয়াতে পারে না। অপরদিকে নোমানের আর্থিক সংকট থাকায় চাহিদা অনুযায়ী শিশুর উপযুক্ত সুষম খাদ্য ও পুষ্টির চাহিদা মিটাতে পারে না। মিলির অনভিজ্ঞতা আর নোমানের আর্থিক অসচ্ছলতার ফলে শিশুটির শারীরিক বিকাশে ব্যাঘাত ঘটে। ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তাই বলা যায়, মিলি ও নোমানের অপরিকল্পিত সন্তান জন্মদানই তাদের অসুস্থতার মূল কারণ।

6 views

Related Questions