1 Answers
নিশাতের শারীরিক অসুস্থতার কারণ লৌহ জাতীয় খাবারের অভাব।
খাদ্যে দীর্ঘদিন লৌহের অভাব ঘটলে রক্তে হিমোগ্লাবিনের পরিমাণ কমে যায়। ফলে এনিমিয়া বা রক্তস্বল্পতা দেখা যায়। নিশাতের শারীরিক সুস্থতার জন্যে যতটুকু খাবার দরকার তা সে গ্রহণ করে না। এর ফলে যে লক্ষণগুলো দেখা যায় তা হলো-
i. শিশুদের ক্ষেত্রে ক্ষুধাহীনতা
ii. শিশুদের দেহের বর্ধন ব্যাহত হয়
iii. শরীর দুর্বল লাগে ও চেহারা ফ্যাকাশে দেখায়
iv. কাজ করার ক্ষমতা কমে যায়
v. কখনও কখনও শ্বাসকষ্ট হতে পারে
নিশাতের মধ্যে ক্ষুধামন্দা দেখা দিয়েছে, চেহারায় ফ্যাকাশে ভাঁব দেখায় এবং কাজ করার শক্তি কমে গেছে। লৌহ সমৃদ্ধ খাবার দ্বারাই এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
4 views
Answered