1 Answers

নিশাতের খাদ্যে লৌহ জাতীয় উপাদানের ঘাটতি দেখা দিয়েছে। যকৃত, বৃক্ক, হৃৎপিণ্ড, দুধ, সবুজ শাকসবজি, ডাল, শস্য, আপেল, গুড়, শুকনা ফলে যথেষ্ট পরিমাণে লৌহ থাকে। লৌহ আমাদের দেহে যে কাজ করে তা হলো-

i. রক্তের হিমোগ্লোবিন তৈরি করে। 

ii. কিছু কিছু এনজাইমের কাজে সহায়তা করে থাকে। 

iii. জীবিত প্রাণিকোষের শ্বসনের জন্যে অপরিহার্য। 

iv. লোহিত রক্তকণিকার উৎপাদনের জন্য লৌহ আবশ্যক। 

লৌহ আমাদের দেহে উপরিউক্ত কাজ করে দেহকে সুস্থ সবল রাখে।

4 views

Related Questions