1 Answers
উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়াটি হলো মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস বিভাজন অস্বাভাবিক, হলে মানবদেহে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। অস্বাভাবিক মাইটোসিসের ফলে জাইগোট বিকাশের মাধ্যমে ভূণ সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাহত হতে পারে। অস্বাভাবিক মাইটোসিসের ফলে জীবের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হতে পারে। এর ফলে জীবের জননাঙ্গ সৃষ্টিতে ব্যাঘাত ঘটে যা বংশবৃদ্ধিতে বাধার সৃষ্টি করে। কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে, ফলে টিউমার, ক্যান্সার ইত্যাদি মারাত্মক ঘাতক ব্যাধির উৎপত্তি হতে পারে। বিভিন্ন কারণে কোষ বিভাজনের নিয়ন্ত্রক প্রোটিন অণু স্থানচ্যুত হয়ে গেলে, কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহ কাজ বন্ধ করে দেয়ার ফলেও এ অস্বাভাবিকতা দেখা দিতে পারে, যা ক্যান্সার তৈরি করে।
অর্থাৎ, মাইটোসিস বিভাজন অস্বাভাবিকভাবে ঘটার ফলে জীবের জন্ম এবং বেঁচে থাকার সকল প্রক্রিয়াই বাধাগ্রস্থ হতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে।