উক্ত প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হলে উদ্ভিদের মধ্যে কী প্রভাব ফেলবে তা বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে বর্ণিত প্রক্রিয়াটি হলো শ্বসন। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য যে শক্তির প্রয়োজন তা শ্বসন ক্রিয়া থেকেই উদ্ভিদ পেয়ে থাকে।
আবার শ্বসন ক্রিয়ায় নির্গত হয় CO2 যা সালোকসংশ্লেষণে অংশ নিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। উদ্ভিদের খনিজ লবণ শোষণ একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কাজ। এ কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পরোক্ষভাবে শ্বসন ক্রিয়া ভূমিকা রাখে। শ্বসন প্রক্রিয়া থেকে উদ্ভিদ কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকে। তাই উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে এমনকি জননকোষ তৈরিতেও শ্বসন ক্রিয়া বিশেষ ভূমিকা রেখে থাকে।
উপরের আলোচনা থেকে সহজেই বুঝা যায় শ্বসন প্রক্রিয়াটি বাধাগ্রস্থ হলে উদ্ভিদে বিরূপ প্রভাব পরিলক্ষিত হবে। সংক্ষেপে এর প্রভাব তুলে ধরা হলো-
i. শ্বসন প্রক্রিয়ার অভাবে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হবে।
ii. উদ্ভিদের স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ ঘটবে না।
iii. উদ্ভিদদেহে খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় CO2 এর সরবরাহ কমে যাবে।
iv. উদ্ভিদের কোষ বিভাজন তথা জনন কোষ তৈরি বাধাগ্রস্থ হবে।
V. সকল শারীরবৃত্তীয় কার্যক্রম ব্যাহত হওয়ায় এক সময় উদ্ভিদের মৃত্যু ঘটতে পারে।