1 Answers
করিম সাহেবের নতুন দোকান রাসেল সাহেবের দোকানের পণ্য বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি।
ব্যবসায়ের ক্ষেত্রে অনৈতিক কাজ করা থেকে বিরত থাকা উচিত। কারণ এটি ক্রেতাদের কাছে ব্যবসায়ের আস্থা ও বিশ্বাস কমিয়ে দেয়। ফলে ব্যবসায়ের বিক্রি ও মুনাফার পরিমাণ কমে যায়।
উদ্দীপকের রাসেল সাহেব মুদি দোকানের ব্যবসায়ে ক্রেতাদের ঠকিয়ে থাকেন। অল্পদিনেই তিনি অনেক বেশি মুনাফা অর্জন করেছেন। আশপাশে অন্য কোনো দোকান না থাকায় ক্রেতারা বাধ্য হয়েই তার দোকান থেকে পণ্য কেনে। বর্তমানে কয়েকজন ক্রেতা অন্য গ্রাম থেকে পণ্য কেনা শুরু করেছে। এ বিষয়টি লক্ষ করে করিম সাহেব গ্রামে নতুন একটি মুদি দোকান দেন।
করিম সাহেব নতুন দোকান খোলায় ক্রেতারা রাসেল সাহেবের দোকান থেকে পণ্যসামগ্রী কম কিনবে। কারণ, রাসেল সাহেব অনৈতিক কাজের মাধ্যমে ক্রেতাদের ঠকিয়ে ব্যবসায় করেন। এতে ক্রেতারা করিম সাহেবের মুদি দোকান থেকে পণ্য কেনায় উৎসাহিত হবে। কারণ, ক্রেতারা সব সময় মানসম্মত পণ্য পাওয়ার আশা করে। রাসেল সাহেবের দোকানের ক্রেতা কমে যাওয়ায় বিক্রির পরিমাণও কমে যাবে। ফলে সে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া, আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে তার শাস্তিও হতে পারে। এসব কারণে আমি মনে করি, করিম সাহেবের নতুন দোকান রাসেল সাহেবের দোকানের বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলবে।