1 Answers
হিন্দুধর্ম মতে অষ্টাঙ্গ যোগের প্রতিটি আসনই নিয়মিত অনুশীলনের ফলে শরীরে তার প্রভাব দেখতে পাওয়া যায়। হলাসন অনুশীলন করায় অমলের শরীরে নানা প্রভাব ফুটে ওঠে।
অমলের মেরুদণ্ড সুস্থ এবং সতেজ হয়ে ওঠে। মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা বজায় থাকে। পিঠের ব্যথা দূর হয়। মেরুদণ্ড সংলগ্ন স্নায়ুকেন্দ্র ও মেরুদণ্ডের দুপাশের পেশি সতেজ ও সক্রিয় হয়।
এছাড়াও পেট, কোমর ও নিতম্বের মেদ কমিয়ে সুঠাম ও সুন্দর দেহের অধিকারী হয়। কোষ্ঠবদ্ধতা, অজীর্ণ, পেটফাঁপা প্রভৃতি পেটের যাবতীয় রোগ থেকে অসল পরিত্রাণ পায়। প্লীহা, যকৃৎ, মূত্রাশয় প্রভৃতির কর্মক্ষমতা বৃদ্ধি করে। হলাসন অনুশীলনের ফলে অমলের দেহ থেকে বাত, ডায়াবেটিস চিরতরে দূর হয়।
5 views
Answered