1 Answers

মকবুল ও তার ভাতিজা কারেন্ট জাল দিয়ে চৈত্র মাসের মাঝামাঝি সময় বিল থেকে বেশ কিছু ডিমওয়ালা শোল, টাকি, মাগুর, শিং ও কৈ মাছ ধরে যা মাছের উৎপাদনে বিরূপ প্রভাব ফেলবে।
বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মাছের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে জেলেরা দেশের বিভিন্ন জলাশয় হতে প্রায় ছোট বড় সব মাছই ধরে ফেলছে। এ থেকে রেহাই পাচ্ছে না পোনা মাছ ও প্রজননক্ষম মাছও। ফলে প্রাকৃতিক জলাশয় থেকে ক্রমান্বয়ে মাছ উৎপাদন কমে যাচ্ছে। এমনকি কিছু প্রজাতি হারিয়ে যেতে বসেছে। কিন্তু পোনা বা এ ছোট মাছগুলো যদি বড় হওয়ার সুযোগ করে দেওয়া যায় তবে বড় মাছ বিক্রির মাধ্যমে জেলেরা যেমন লাভবান হবে তেমনি মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। আবার একই ধারায় মা মাছের মাধ্যমে প্রচুর মাছের উৎপাদন বৃদ্ধিতে দেশের চাহিদা মিটিয়েও অতিরিক্ত মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।
সুতরাং বলা যায়, মকবুল ও তার ভাতিজার কাজটি মৎস্য পরিবেশে নেতিবাচক বা ক্ষতিকর প্রভাব ফেলবে।

5 views

Related Questions