1 Answers

উদ্দীপকের উল্লিখিত পরিবর্তনটি হলো জলবায়ুর পরিবর্তন।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ মুক্ত জলাশয় যেমন- নদী, খাল, বিল, হাওর, প্লাবনভূমিতে মাছের উৎপাদন আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, অনাবৃষ্টি বা অপর্যাপ্ত বৃষ্টি হচ্ছে। এ সমস্ত কারণে মাছের স্বাভাবিক প্রজনন ও বিচরণ ব্যহত হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি ও কম বৃষ্টিপাতের ফলে হ্যাচারিতে মাছের প্রজনন ও পোনা উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। আবার দেরিতে পোনা ছাড়ার পর পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। ফলে মাছ বড় হওয়ার আগেই ছোট মাছ বাজারজাত করতে হচ্ছে। স্বল্প গভীর পুকুরে অধিক তাপমাত্রার মাছ সহজে রোগাক্রান্ত হচ্ছে এবং মৃত্যুহার বেড়ে যাচ্ছে। তাপমাত্রার বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে লবণাক্ত পানি ঢুকে পড়ছে মূল ভূখণ্ডের দিকে। এতে করে উপকূলীয় এলাকার স্বাদুপানির মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণক্ষেত্র কমে যাচ্ছে। সে সাথে কমে যাচ্ছে উৎপাদনও। আমাদের দেশে বিল, বাঁওড়, প্লাবনভূমিতে এপ্রিল-মে মাস হচ্ছে দেশীয় জাতের ছোট মাছের প্রজননকাল। সাম্প্রতিক বছরগুলোতে বর্ষাকালে বৃষ্টিপাত না হওয়ায় বা কম হওয়ার কারণে জুলাই মাস পর্যন্তও এসব জলাশয়ে পানি হচ্ছে না। ফলে এসব মাছের প্রজনন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশে একমাত্র হালদা নদীতে প্রাকৃতিকভাবে রুই জাতীয় মাছ ডিম ছাড়ে। বৈশাখ মাসে প্রচণ্ড গরমের পর ভারী বৃষ্টি শুরু হলে এরা ডিম ছাড়ে। বৃষ্টিপাত শুরু হওয়ার সময় দিন দিন পিছিয়ে যাচ্ছে। এতে করে মাছের শারীরবৃত্তীয় অবস্থার সাথে বৃষ্টিপাতের সময়ের অমিল হচ্ছে। জলবায়ুর পরিবর্তনে তাপমাত্রার বৃদ্ধির ফলে ব্রুডমাছের ডিমের পরিপক্বতা এগিয়ে আসছে। ফলে ডিম পাওয়ার সম্ভাবনা কমে আসছে।
উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, জলবায়ু পরিবর্তনের কারণেই বাংলাদেশের অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন ব্যহত হচ্ছে।

6 views

Related Questions