1 Answers

উদ্দীপকে উল্লিখিত পরিবর্তনটি হলো জলবায়ুর পরিবর্তন যা আজম সাহেবের মাছ চাষকে প্রচণ্ডভাবে ব্যহত করছে। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা
বৃদ্ধিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। ফলে লবণাক্ততা মূল ভূ- খণ্ডের দিকে ঢুকে পড়ছে। ফলশ্রুতিতে তার ফিশারিগুলোতে মাটির লবণাক্ততা বেড়ে যাচ্ছে। পাশাপাশি পানিও লবণাক্ত হচ্ছে। এতে পানিতে অক্সিজেন দ্রবীভূত হওয়ার হার কমে যাচ্ছে। অক্সিজেন স্বল্পতার প্রভাবে মাছের মৃত্যু হার বেড়ে যাচ্ছে। সর্বোপরি মাছের উৎপাদন কমে যাচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, সাইক্লোন, জলোচ্ছ্বাসের তীব্রতা ও সংখ্যা বেড়ে যাচ্ছে। এসবের কারণে বিলের পানিতে পলি জমাটের হার বেড়ে পানির পরিমাণ কমে মাছের স্বাভাবিক বিচরণ ব্যহত হয়। এছাড়া পানির তাপমাত্রা অস্বাভাবিক হ্রাস-বৃদ্ধিতে মাছের স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে।
এভাবে জলবায়ুর পরিবর্তন আজম সাহেবের ফিশারির মাছ উৎপাদনকে ব্যহত করছে।

5 views

Related Questions