1 Answers

জাভেদ সাহেব একজন কৃষি কর্মকর্তা। তিনি তার বন্ধুকে উত্তরবঙ্গের খরা পীড়িত এলাকায় খরা এড়ানোর কৌশল শিখিয়ে দেন।

দীর্ঘদিন বৃষ্টিপাত না হলে জমিতে পানি ঘাটতি দেখা দেয়। একে খরা বলে। খরার ফলে ফসলের মারাত্মক ফলন হ্রাস হয়। খরা অবস্থায় ফসলের অভিযোজনের সবচেয়ে সহজ উপায় হলো খরা অবস্থাকে এড়িয়ে যাওয়া। বৃষ্টিপাত শুরু হওয়া ও খরা অবস্থা শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে জীবনচক্র শেষ করে খরা কবলিত না হওয়ার কৌশলকে খরা এড়ানো বলে। ফসল নির্বাচনের মাধ্যমে খরা এড়ানো যায়। আবাদকৃত ফসলের মধ্যে কিছু কিছু জাতের ফসল রয়েছে যাদের ফুল, ফল ধারণ ও জীবনকাল স্বল্প। তাছাড়া ফসলের আগাম জাত যেগুলো অল্প সময়ে পরিপক্ক হয় সেগুলো খরা এড়াতে পারে। যেমন- ফেলনের ফুল ফোটা হতে দানা পরিপক্ক হতে ১৭-২০ দিন সময় লাগে। ফলে খরা প্রবণ এলাকায় ফেলন চাষ করে খরা এড়ানো সম্ভব।

6 views

Related Questions