1 Answers
উদ্দীপকে উল্লিখিত কাজগুলোর মধ্যে প্রোটিনের প্রথম ও প্রধান কাজ হলো দেহের গঠন ও বৃদ্ধি সাধন।
খাদ্যের মধ্যে অবস্থিত প্রোটিন দেহ গঠনের কাজ করে থাকে। শিশুর শরীর গঠনের জন্য পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ।
একটি মাত্র কোষ থেকে মায়ের পেটে শিশুর বৃদ্ধি ঘটে। এই কোষ পুষ্টি উপাদান গ্রহণ করে বৃদ্ধি পেতে থাকে এবং দুটি কোষে বিভক্ত হয়। এভাবে আবার নতুন কোষ সৃষ্টি করে এবং পরবর্তীতে লক্ষ লক্ষ কোষ এবং আরও পরে কোটি কোটি কোষের সমন্বয়ে পূর্ণাঙ্গ মানব শিশুর জন্ম হয়। গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধির জন্য পুষ্টির প্রয়োজন হয়। আমাদের দেহের অস্থি, পেশি, বিভিন্ন দেহযন্ত্র, রক্তকণিকা, দাঁত, চুল, নখ প্রোটিন দিয়ে তৈরি হয়ে থাকে।
4 views
Answered