1 Answers

উদ্দীপকে উল্লিখিত কাজটি রাজস্বসংক্রান্ত কাজ। অর্থাৎ জনাব ইকবাল প্রশাসনের ভূমি উন্নয়নসহ ভূমিসংক্রান্ত যাবতীয় রাজস্বসংক্রান্ত কাজ করে থাকেন।

জনাব ইকবাল প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তর বা জেলাপ্রশাসক হিসেবে দায়িত্বরত। তিনি কর ধার্য ও আদায় করেন। তার এ কাজটি জেলা প্রশাসকের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি স্থানীয় প্রশাসনের অন্যতম কাঠামো। জেলা প্রশাসক প্রধান কালেক্টর হিসেবে জেলার ভূমি রাজস্ব ও অন্যান্য কর ধার্য ও আদায় করেন। এ কাজে অতিরিক্ত জেলা প্রশাসক তাকে সাহায্য করেন। জেলা প্রশাসক জেলা প্রকাশনা ও সংবাদ বিভাগের নিয়ন্ত্রক। তিনি অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেন। একজন জেলা প্রশাসকের অন্যতম কাজ হচ্ছে কর ধার্য ও আদায় করা। উদ্দীপকের জনাব ইকবাল এ ভূমিসংক্রান্ত যাবতীয় কাজ করেন। তার নেতৃত্বেই ভূমির খাজনা আদায় হয়। তাই বলা যায়, জনাব ইকবালের কাজটি রাজস্বসংক্রান্ত কাজ।

6 views

Related Questions