1 Answers
মোমেন মিয়ার কাজটি পরিবারের অর্থনৈতিক কাজ।
যেসব কাজের মাধ্যমে পরিবারের সদস্যদের ভরণ-পোষণের ব্যবস্থা করা হয় সেগুলোই পরিবারের অর্থনৈতিক কাজ। পরিবারের কর্মক্ষম সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে বাড়ির সবার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির চাহিদা পূরণ করে। আদিম সমাজেও পরিবারকে কেন্দ্র করেই খাদ্যসংগ্রহ, পশু-পাখি শিকার এবং পরবর্তী সময়ে কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ করা হতো। সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে পরিবারের অর্থনৈতিক কাজের আওতা ও ধরনে অনেক পরিবর্তন এসেছে। বর্তমানে পরিবারের সদস্যরা অফিস-আদালত, কলকারখানাসহ নানাবিধ প্রতিষ্ঠানে চাকরি এবং ব্যবসাসহ আত্মকর্মসংস্থানের মাধ্যমেও আয় করছে।
উদ্দীপকে দেখা যায়, মোমেন মিয়া যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিন মাসের প্রশিক্ষণ গ্রহণ করে এলাকায় মৎস্য ও মুরগির খামার গড়ে তোলেন। খামার থেকে অর্জিত আয় দিয়ে তিনি সুন্দরভাবে তার সংসার পরিচালনা করছেন। পরিবারের সদস্যদের ভরণপোষণের ব্যবস্থা করা পরিবারের অর্থনৈতিক কাজ। তাই মোমেন মিয়ার কাজটিও পরিবারের অর্থনৈতিক কাজের মধ্যে পড়ে।