1 Answers

উদ্দীপকের জনাব জহিরের কর্মকাণ্ডে পরিবারের বিনোদনমূলক কাজটি ফুটে ওঠে।
পরিবারের যেসব কাজের মাধ্যমে আমরা আনন্দ পাই সেগুলোকেই পরিবারের বিনোদনমূলক কাজ বলা হয়। শিশুরা বাবা-মা, দাদা-দাদি এবং পরিবারের অন্যান্য সদস্যের কাছ থেকে গল্প, কবিতা ও ছড়া শুনে আনন্দ পায়। আবার একসময় পুঁথিপাঠ, রাজা-বাদশাদের গল্প-কাহিনি প্রভৃতির আসর জমিয়ে পরিবারের সদস্যরা আনন্দ লাভ করত। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে গল্প-গুজব ও হাসি-ঠাট্টা করা, গান শোনা, টিভি-সিনেমা ও নাটক দেখা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া প্রভৃতির মাধ্যমে আমরা বিনোদন লাভ করি। আর এগুলোই পরিবারের বিনোদনমূলক কাজ।
উদ্দীপকে লক্ষ করা যায়, জনাব জহির শত ব্যস্ততার মাঝেও ছুটির দিনগুলোতে স্ত্রী-সন্তানদের সাথে গল্প-গুজব করেন। তাদের সাথে টিভি দেখেন, মাঝে মধ্যে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যান অথবা পর্যটন স্থানে ঘুরতে যান। এভাবে তিনি সবার সাথে আনন্দ ভাগাভাগি করেন। এসব কাজের মাধ্যমে আনন্দ লাভ করা যায়। তাই এগুলো পরিবারের বিনোদনমূলক কাজের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকের জনাব জহিরের কর্মকাণ্ডে পরিবারের বিনোদনমূলক কাজটিই প্রতিফলিত হয়েছে।

4 views

Related Questions