মাদিহার প্রতি পরিবারের উল্লিখিত আচরণটি পরিবারের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে মাদিহার প্রতি পরিবারের উল্লেখিত আচরণটি পরিবারের মনস্তাত্ত্বিক কাজের অন্তর্ভুক্ত।
পরিবারের যে কাজগুলোর মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করা যায় সেগুলোই পরিবারের মনস্তাত্ত্বিক কাজ। পরিবার মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে। নিজের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পরিবারের অন্যান্য সদস্যের সাথে ভাগাভাগি করে প্রশান্তি লাভ করা যায়। যেমন- কোনো বিষয়ে মন খারাপ হলে মা-বাবা, ভাই- বোনদের সাথে আলাপ-আলোচনা করে তার সমাধান করা যায়। এ ধরনের আলোচনা মানসিক ক্লান্তি মুছে দিতে সাহায্য করে।
উদ্দীপকে বলা হয়েছে, মাদিহার বার্ষিক পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় তার মন ভীষণ খারাপ হয়। বাড়িতে ফেরার পর চাচা-চাচি ও বাবা- মা তার মন ভালো করার জন্য সান্ত্বনা দেন এবং সাহস যোগানোর চেষ্টা করেন। এখানে পরিবারের মনস্তাত্ত্বিক কাজের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা মাদিহাকে সান্ত্বনা দেওয়া এবং সাহস যোগানোর মাধ্যমে তাকে মানসিক প্রশান্তি দেওয়ার চেষ্টা পরিবারের মনস্তাত্ত্বিক কাজের অন্তর্ভুক্ত।