1 Answers

নিতি ও দাদুর করণীয় কাজের মধ্যে যথাক্রমে পরিবারের বিনোদনমূলক ও মনস্তাত্ত্বিক কাজের ইঙ্গিত প্রকাশ পেয়েছে। পরিবারের বিনোদনমূলক ও মনস্তাত্ত্বিক কাজের গুরুত্ব অপরিসীম।
পরিবার তার সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য বহুবিধ কাজ করে। পরিবারের এসব কাজের মধ্যে বিনোদনমূলক ও মনস্তাত্ত্বিক কাজ অন্যতম। পরিবারের সদস্যদের পারস্পরিক গল্প, হাসি-ঠাট্টা, গান- বাজনা, টিভি দেখা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া ইত্যাদি পরিবারের বিনোদনমূলক কাজ। আবার পরিবারের যে কাজগুলোর মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করা যায়, সেগুলো পরিবারের মনস্তাত্ত্বিক কাজ। নিতির দাদুর সাথে সময় কাটানো পরিবারের বিনোদনমূলক কাজকে এবং দাদু অসুস্থ হলে তার সেবা করা পরিবারের মনস্তাত্ত্বিক কাজকে ইঙ্গিত করে।
পরিবারের বিনোদনমূলক ও মনস্তাত্ত্বিক কাজের গুরুত্ব অপরিসীম। বিনোদনমূলক কাজের মাধ্যমে পরিবারের সদস্যরা আনন্দ লাভ করে। ফলে তারা মানসিকভাবে সুস্থ থাকে। পাশাপাশি পরিবারের মনস্তাত্ত্বিক কাজের মাধ্যমে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ হয়। এর মাধ্যমে পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ভাগাভাগি করে প্রশান্তি লাভ করে। পরিবারের কোনো সদস্য সমস্যায় পড়লে বাবা-মা, ভাই-বোন ও অন্যান্য পরিজনের সাথে আলাপ-আলোচনা করে তার সমাধান করা যায়। এ ধরনের আলোচনা মানসিক ক্লান্তি মুছে দিতে সাহায্য করে।
উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, পরিবারের বিনোদনমূলক ও মনস্তাত্ত্বিক কাজ পরিবারের সদস্যদের মানসিক প্রশান্তি প্রদানসহ - পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

5 views

Related Questions