1 Answers

উদ্দীপকে উল্লিখিত আকমল সাহেবের পরিবারটি হলো যৌথ পরিবার এবং তার প্রতিবেশী রহিম সাহেবের পরিবারটি হচ্ছে একক পরিবার।

যৌথ ও একক পরিবারের কার্যাবলিগত কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। যৌথ পরিবারে যেহেতু অনেক সদস্য থাকে তাই এ পরিবারের সিদ্ধান্ত সম্মিলিতভাবে গ্রহণ করা হয়ে থাকে। কিন্তু একক পরিবারে সদস্য সংখ্যা কম থাকায় সিদ্ধান্ত ব্যক্তির একক ব্যাপার। সেজন্য যৌথ পরিবারে সিদ্ধান্ত নিতে সময় বেশি প্রয়োজন হলেও একক পরিবারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। যৌথ পরিবারে একাধিক সদস্য থাকার কারণে সহযোগিতার ক্ষেত্র, পরিবারের সদস্যদের পারস্পরিক মেলামেশা, সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া ইত্যাদি কার্যক্রম খুব সহজেই সম্পন্ন হয়। অন্যদিকে একক পরিবারের সদস্য সংখ্যা কম হওয়ায় পারস্পরিক সহযোগিতার অভাব, একাকীত্ব, পারস্পারিক মেলা-মেশার সুযোগ না পাওয়া ইত্যাদির ঘাটতি লক্ষ করা যায়। এছাড়া একক পরিবারে বৃদ্ধ ও শিশুরা পর্যাপ্ত সেবা পায় না যা যৌথ পরিবারে সহজেই পাওয়া যায়। তবে যৌথ পরিবারে অনেক সদস্য থাকায় সদস্যদের মধ্যে মতপার্থক্য, পারস্পরিক অমিল, আচরণগত ত্রুটি ইত্যাদি কারণে বিভিন্ন বিরোধ সৃষ্টি হয়। এ ধরনের বিরোধকে কেন্দ্র করে কখনো কখনো যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টি হয়। এজন্য বর্তমানে শহরাঞ্চলে ও গ্রামাঞ্চলে একক পরিবার গঠনের প্রবণতা লক্ষণীয়। এর ফলে যৌথ পরিবারব্যবস্থা হ্রাস পাচ্ছে।

তাই বলা যায়, উপরিউক্ত আলোচনার মাধ্যমে একক পরিবার ও যৌথ পরিবারের মধ্যে এরূপ তুলনামূলক পার্থক্য পরিলক্ষিত হয়।

4 views

Related Questions