1 Answers

উদ্দীপকে বৌদ্ধধর্ম প্রচার ও প্রসারে রাজা বিম্বিসারের অবদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভের পর তার নবধর্ম প্রচারের উদ্দেশ্যে অনেক মানুষকে দীক্ষিত করেন। এরপর তিনি দীক্ষাপ্রাপ্ত ভিক্ষুদের ধর্মপ্রচারের জন্য ছড়িয়ে পড়তে বলেন। তিনি নিজেও পথে পথে অনেককে বৌদ্ধধর্মে দীক্ষিত করেন। তিনি মগধের রাজধানী রাজগৃহে বহুবার ধর্মদেশনা করেছিলেন বলে জানা যায়। এখানে বুদ্ধ কয়েক বার বর্ষাবাসব্রত যাপন করেছিলেন।

বুদ্ধের সময় মগধের রাজা ছিলেন বিম্বিসার। তিনি বৌদ্ধধর্মের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বুদ্ধের গৃহী শিষ্য ছিলেন। বুদ্ধের উপাসক হওয়ার পর থেকে রাজা বিম্বিসার নানাভাবে বৌদ্ধধর্মের প্রচার-প্রসারে সহযোগিতা করতে থাকেন। তিনি ছত্রিশ বছর বুদ্ধ ও তাঁর ধর্মের সেবা করেন। তিনি রাজগৃহের বেলুবন উদ্যানটি বুদ্ধ ও ভিক্ষুসঙ্ঘের জন্য দান করেছিলেন। তিনি বুদ্ধ ও ভিক্ষুসঙ্ঘের কল্যাণে আরো অনেক মহৎ কাজ করেছিলেন। ত্রিপিটকের বিভিন্ন সূত্রে রাজা বিম্বিসারের নাম উল্লেখ রয়েছে।

5 views

Related Questions