1 Answers
উদ্দীপকে মহামানব শ্রীকৃষ্ণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। শ্রীকৃষ্ণ জগতের মানুষের কল্যাণের জন্য অবতাররূপে পৃথিবীতে আগমন করেন। তিনি আবির্ভূত হওয়ার পর অত্যাচারী কংসকে হত্যা করে তার অত্যাচারের হাত থেকে জনগণকে বাঁচিয়েছিলেন।
জরাসন্ধ ও শিশুপালকে হত্যা করে মানুষের কল্যাণ সাধন করেছেন। দূর্যোধনকে পরাজিত করতে ও ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে সাহায্য করেন। জগতের সকল শোক, দুঃখ, কষ্ট ও অশান্তির হাত থেকে মানুষকে পরিত্রাণ করেন। দুষ্টদের তিনি সমাজ থেকে বিনষ্ট করেন। এর ফলে সমাজে আবার শান্তি ফিরে এসেছে। শ্রীকৃষ্ণ ন্যায়পরায়ণতার শিক্ষা দিয়েছেন। দুষ্টের কাছে তিনি ছিলেন ভয়ঙ্কর। তিনি সজ্জনের কাছে শান্তির, সৌম্য কাণ্ডারি আর ভক্তের কাছে ভগবান। তিনি ছিলেন সত্য, শান্তি, শক্তি ও সুন্দরের প্রতীক।
6 views
Answered