1 Answers
উদ্দীপকে যে মহামানবের ইঙ্গিত দেওয়া হয়েছে তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ।
আমেরিকার সম্মেলন শেষ করে ভারতবাসীকে জাগিয়ে তোলার ক্ষেত্রে তিনি নিজেকে মনোনিবেশ করেন। তিনি বিভিন্ন জায়গায় সকল মানুষ জড়ো করে বলতেন, অন্যায়ের বিরুদ্ধে লড়তে এবং সমস্ত কুসংস্কার ত্যাগ করতে। তাছাড়া তিনি বলেন, সকল বিভেদ ভুলে জাতি, ধর্ম-বর্ণ সকলকে এক হতে হবে। সবসময় মনে রাখতে হবে, শক্তি ও সাহসিকতাই ধর্ম। দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। পরোপকারই ধর্ম, পরপীড়নই পাপ। সত্যই সকল ধর্মের ভিত্তি। সৎ হওয়া আর সৎকর্ম করা ধর্মের অঙ্গ। সর্বোপরি তিনি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর সকলকেই ভাই সম্বোধন করে সমগ্র ভারতবাসীদের জাগিয়ে তোলেন।
4 views
Answered