1 Answers
উদ্দীপকের জনাব 'X' এর কাজটিতে পাঠ্যবইয়ে উল্লিখিত জনদরদি রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইঙ্গিত করা হয়েছে। তাঁর জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশই দেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্বদানকারী বাঙালি জাতির মুক্তির কাণ্ডারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ তার ঐতিহাসিক ভাষণে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। তিনি আমাদের স্বাধীনতার মহানায়ক ও স্বাধীন বাংলাদেশের স্থপতি। ৭ মার্চে তার দেওয়া অগ্নিঝরা সেই ভাষণ বাঙালির স্বাধীনতা সংগ্রামের পথকে চূড়ান্তভাবে বেগবান ও সুগম করে। উদ্দীপকে উল্লিখিত জনাব 'X' 'ক' দেশের রাজনৈতিক নেতা। তিনি তার দেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। শাসকগোষ্ঠীর সর্বপ্রকার অত্যাচারে শোষণ-নিপীড়নের শিকার মানুষদের সংগ্রামী করে তোলেন। উদ্দীপকে জনাব 'X' এর কাজটি দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইঙ্গিত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণে তিনি পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শাসন-শোষণ, বঞ্চনার ইতিহাস, নির্বাচনে জয়ের পর বাঙালির সাথে প্রতারণা ও বাঙালির রাজনৈতিক ইতিহাসের পটভূমি ইত্যাদি তুলে ধরেন।
সর্বোপরি বলা যায়, জনাব 'X' এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয়তাবাদী চেতনারই বহিঃপ্রকাশ ঘটেছে।