1 Answers
উদ্দীপকে নির্দিষ্ট দ্রাঘিমা দ্বারা আন্তর্জাতিক তারিখ রেখাকে ইঙ্গিত করা হয়েছে।
আন্তর্জাতিক তারিখ রেখা সাইবেরিয়ার উত্তর-পূর্ব অংশ অ্যালিউসিয়ান, ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জের উপর দিয়ে গিয়েছে। স্থানীয় লোকদের বারের হিসেবে অসুবিধা দূর করার জন্য রেখাটিকে বেরিং প্রণালিতে ১২০ পূর্ব অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের কাছে ৭০° পশ্চিম এবং ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জের কাছে ১১° পূর্বদিকে বেঁকে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। গ্রিনিচ থেকে পূর্বগামী কোনো জাহাজ বা বিমান এ রেখা অতিক্রম করলে স্থানীয় সময়ের সঙ্গে মিল রাখার জন্য তাদের বর্ধিত সময় থেকে একদিন বিয়োগ করে এবং পশ্চিমগামী জাহাজ বা বিমান তাদের কম সময়ের সঙ্গে একদিন যোগ করে তারিখ গণনা করে থাকে। উদ্দীপকেও তেমনি ঘটনা, রাতুল ২৫° উত্তর অক্ষাংশের একটি দেশ থেকে ডিসেম্বরের ২০ তারিখ ২০০ দক্ষিণ অক্ষাংশের একটি দেশে যাওয়ার জন্য বিমানে ওঠে এবং কিছু পথ অতিক্রম করার পর একটি নির্দিষ্ট দ্রাঘিমায় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী যাত্রীরা সময় পরিবর্তন করে নেয়।
অতএব আলোচনা শেষে এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, উদ্দীপকে আন্তর্জাতিক তারিখ রেখাকেই ইঙ্গিত করা হয়েছে।