1 Answers

উদ্দীপকে ভারতের প্রথম আধুনিক পুরুষ রাজা রামমোহন রায়-এর কথা বলা হয়েছে।
রাজা রামমোহন রায়কে বলা হয় বাংলার নবজাগরণের স্রষ্টা। আধুনিক ভারতের রূপকার রাজা রামমোহন রায় অত্যন্ত প্রগতিশীল চিন্তাধারার অধিকারী ছিলেন। পাশ্চাত্য শিক্ষা এবং মুসলিম শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় থাকার ফলে তিনি তৎকালীন হিন্দু সমাজের বহুবিধ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে সক্ষম হয়েছিলেন। আধুনিক শিক্ষার আলোকে কুসংস্কার বিবর্জিত সমাজ ব্যবস্থার প্রবর্তন করাই ছিল তার মূল লক্ষ্য।
তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে, দেশের মানুষের প্রকৃত উন্নতির জন্য প্রয়োজন পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষা। এ কারণে তিনি নিজে একজন সংস্কৃত পণ্ডিত হওয়া সত্ত্বেও প্রস্তাবিত সরকারি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেন। ১৮২২ সালে তিনি কোলকাতায় 'অ্যাংলো হিন্দু স্কুল' প্রতিষ্ঠা করেন। যেখানে ইংরেজি, দর্শন, আধুনিক বিজ্ঞান পড়ানোর ব্যবস্থা ছিল। তাছাড়া ভারতীয়দের শিক্ষার জন্য ইংরেজ সরকার কর্তৃক নির্ধারিত ১ লক্ষ টাকা সংস্কৃত ও মাদ্রাসা শিক্ষায় ব্যয় না করে আধুনিক শিক্ষায় ব্যয় করার পক্ষপাতী ছিলেন এ সমাজ সংস্কারক।
উদ্দীপকেও এমন এক মহান মনীষী সম্পর্কে আলোকপাত করা হয়েছে যিনি বাংলা নবজাগরণের স্রষ্টা এবং ভারতের প্রথম আধুনিক পুরুষ হিসেবে খ্যাত। তিনি দেশের মানুষের জন্য আধুনিক ও ইংরেজি শিক্ষায় বিশ্বাসী ছিলেন। উপরের আলোচনায় স্পষ্ট, উদ্দীপকে আলোচিত এ মহান মনীষী হলেন রাজা রামমোহন রায়।

4 views

Related Questions