1 Answers
উদ্দীপকের (i) নং তথ্যাবলি ব্রিটিশ ভারতের খ্যাতিমান রাজনৈতিক নেতা সুভাষচন্দ্র বসুর কথা স্মরণ করিয়ে দেয়।
কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি ও ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা সুভাষ বসু ছিলেন বিপ্লবী চেতনার মানুষ। তিনি কংগ্রেসের তৎকালীন আপোসকামী রাজনীতির বিপক্ষে ছিলেন। ইংরেজ শাসক সুভাষ বসুর রাজনৈতিক কর্মকাণ্ডে ভীত হয়ে বারবার তাকে কারারুদ্ধ করে। শেষ পর্যন্ত কারামুক্তির পর ১৯৪১ সালে দেশত্যাগ করে তিনি ব্রিটেনের প্রতিপক্ষ জার্মানিতে যান। তিনি ভারতের স্বাধীনতার জন্য জার্মান সরকারের সাথে যোগাযোগ করে সেনাবাহিনী গঠনের চেষ্টা করেন। পরবর্তী সময়ে জাপানে অবস্থানরত বিপ্লবী রাসবিহারী বসুর সহযোগিতায় জাপানে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে গঠন করেন আজাদ হিন্দ ফৌজ। ১৯৪৩ সালে তিনি এই বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন এবং ঐ বছরই ভারতের প্রত্যন্ত আন্দামান দ্বীপে গঠন করেন আজাদ হিন্দ সরকার বা স্বাধীন ভারত সরকার।
উদ্দীপকের (i) নং ছকে আজাদ হিন্দ ফৌজ, আন্দামান দ্বীপ এবং রাসবিহারী বসুর উল্লেখ করা হয়েছে। উপরের আলোচনা থেকে বলা যায় (i) নং ছকটি ব্রিটিশ ভারতের অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব 'নেতাজী' হিসেবে খ্যাত সুভাষ বসুর সঙ্গে সম্পর্কিত। তাই বলা যায়, ছকের তথ্যগুলি সংগ্রামী রাজনৈতিক নেতা সুভাষ বসুকেই মনে করিয়ে দেয়।