1 Answers

উদ্দীপকের ঘটনাটি বাংলার ইতিহাসের বঙ্গভঙ্গের কথা মনে করিয়ে দেয়।
উপমহাদেশের এক-তৃতীয়াংশ লোকের বসবাস ছিল তৎকালীন বাংলা প্রেসিডেন্সিতে। কোলকাতা থেকে পূর্বাঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা ও শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা কঠিন কাজ ছিল। যে কারণে লর্ড কার্জন এত বড় অঞ্চলকে একটি প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিসংগত মনে করেননি। তাই তিনি ১৯০৩ সালে বাংলা প্রদেশকে ভাগ করার পরিকল্পনা করেন এবং ১৯০৫ সালে তা কার্যকর করা হয়। এছাড়া তখন কোলকাতা হয়ে উঠেছিল আর্থ-সামাজিক কর্মকান্ডের প্রাণকেন্দ্র। শিল্প কারখানা, ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কোলকাতাকে ঘিরে। ফলে পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হয়। এ অবস্থার কথা চিন্তা করে বঙ্গভঙ্গের প্রয়োজন দেখা দেয়।
উদ্দীপকের 'ক' উপজেলা আয়তনে বড় এবং লোকসংখ্যা বেশি হওয়ায় দাবি ওঠে দুটি উপজেলায় ভাগ করার। সরকার প্রশাসনিক ও সামাজিক সুযোগ-সুবিধার কথা চিন্তা করে এবং ন্যায্য দাবি মনে করে দুটি উপজেলা ঘোষণা করেন, যা বঙ্গভঙ্গ ঘটনার অনুরূপ। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা বঙ্গভঙ্গকে স্মরণ করিয়ে দেয়।

4 views

Related Questions